ক্লাপ! ক্লাপ!

গল্পঃ ক্লাপ! ক্লাপ! (সংগৃহিত গল্প)

একদিন এক নবদম্পতি পাহাড়ে হাইকিং (হাঁটতে) গিয়েছিল। সূর্য যখন ডুবতে শুরু করল, তখন তারা বুঝতে পারল যে তারা পথ হারিয়ে ফেলেছে। স্ত্রী বেশ চিন্তিত হয়ে পড়ছিল, কিন্তু স্বামী তাকে শান্ত করার চেষ্টা করল এবং আশ্বস্ত করল যে তারা ঠিকই একসময় তাদের গাড়িতে ফেরার পথ খুঁজে পাবে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পরও তারা কোথায় আছে, সে সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না।

চারদিক অন্ধকার হয়ে আসছিল এবং স্বামী-স্ত্রী দুজনেই মরিয়া হয়ে উঠছিল। তাদের কাছে কোনো ম্যাপ (মানচিত্র) বা কম্পাস ছিল না এবং সব গাছপালা দেখতে একই রকম লাগছিল। তারা যখন প্রায় আশাই ছেড়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই বনের মাঝে একটা ফাঁকা জায়গায় তারা একটা পুরোনো কেবিন (কাঠের তৈরি ঘর) দেখতে পেল।

কেবিনটা দেখে মনে হচ্ছিল সেটার ওপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা গেছে। জরাজীর্ণ ঘরটা দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ সেখানে থাকে না। কিছু জানালা ভাঙা ও ফাটল ধরা ছিল এবং চালের অনেকগুলো টালি খসে পড়েছিল। স্বামীটি সদর দরজায় কড়া নাড়ল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। যখন সে দরজার হাতলটা ঘোরাল, তখন ওটা মড়মড় শব্দ করে ধীরে ধীরে খুলে গেল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *