ড্রাকুলা

গল্প: ড্রাকুলা
@AnimatedStories

না ফারহান আমার মনে হয় আমাদের থামা ঠিক হবে না!!! রিতু তার স্বামী ফারহানকে বলল । শীতের রাত রিতু ও ফারহান মাঝরাতে ঘন অন্ধকার জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে যাচ্ছিলো । তারা একটি রোড ট্রিপে বেরিয়েছিলো রিতুর শ্বশুর-শাশুরির  50 তম বিবাহ বার্ষিকীতে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের বাড়িতে যাচ্ছিলো রিতু আর ফারহান। হঠাৎ করেই গতরাত্রে মাথায় বুদ্ধিটা আসলো। তারা প্ল্যান করলো তারা একটি অচেনা পথ দিয়ে ফারহানের বাবা-মার বাড়ির দিকে যাবে। ঠিক তখন তারা রাস্তার পাশে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলো। পথের মাঝে অচেনা একটি লোকের জন্য গাড়ি থামানোটা রিতুর কাছে মোটেও ভালো লাগছিল না । কিন্তু ফারহান কোন কথা শুনছে না। তার মতে লোকটির কোন বিপদ হয়েছে, সে এই লোকটিকে সাহায্য করতে চায়, ফারহান বললো লোকটির অনেক বয়স লোকটির পক্ষে কারো ক্ষতি করা সম্ভব না । রিতু দেখলো লোকটি কোনরকমে তার লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে খুব ভয়ানক ভাবে কাঁপছে যেন দাড়িয়ে থাকতে তার খুব কষ্ট হচ্ছে। ফারহান আর কোন কথা শুনলো না। বৃদ্ধ লোকটি জঙ্গলে একা আর তাকে খুবই অসহায় লাগছিল ফারহান আর রিতু সাহায্য করার জন্য তার কাছে গাড়ি নিয়ে এগিয়ে গেলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *