গল্পঃ পহেলা বৈশাখের সেই মুখোশ
লেখকঃ মিনহাজ
পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব, চারদিকে রঙের মেলা আর ঢাক-ঢোলের শব্দ। প্রতিবছরের মতো এবারও রাহাত বন্ধুদের সাথে মেলায় ঘুরতে গিয়েছিল। চারদিকের হইচই, মাটির খেলনা, আর মিষ্টির সুবাসে মেলা প্রাঙ্গণ মুখরিত।
ঘুরতে ঘুরতে রাহাত হঠাৎ লক্ষ্য করল, মেলার একদম শেষ প্রান্তে, যেখানে কোলাহল কিছুটা কম আর আলো-আঁধারির খেলা, সেখানে একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ কিছু পুরনো দিনের খেলনা নিয়ে বসে আছেন। লোকটার বসার ভঙ্গি আর চারপাশের পরিবেশটাতে কেমন যেন একটা থমথমে ভাব ছিল।
কৌতূহল সামলাতে না পেরে রাহাত একটু এগিয়ে গেল দোকানটার দিকে। দোকানের এক কোণে ধুলোবালি মাখা একটি অদ্ভুত দেখতে মুখোশ রাখা ছিল। মুখোশটি সাধারণ কোনো মুখোশ নয়; ওটার খোদাই করা চোখ দুটো যেন জীবন্ত, আর ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময়, কুটিল হাসি। অদ্ভুত এক অজানা আকর্ষণ রাহাতকে টেনে ধরল। সে কিছু না ভেবেই বৃদ্ধের কাছ থেকে মুখোশটি কিনে নিল। মুখোশটি হাতে নেওয়ার সময় বৃদ্ধ লোকটা রাহাতের দিকে তাকিয়ে বিচিত্র এক মুচকি হাসি দিলেন, যা রাহাতের মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বইয়ে দিল।
