গল্প:- ছাত্রাবাস
লেখক:- মুহা. শফি-উল-মৌলা
সুভাষপুর সরকারী কলেজ। আজ থেকে প্রায় ৭৫ বছর আগের। কলেজটি ব্রিটেন সরকার উদ্বোধন করলেও পরে এর নাম বদলে এ অঞ্চলের নামে নামকরণ করা হয়। কলেজটি যদিও খুব একটা উন্নত নয় তবুও মফস্বল অঞ্চলে এই একটাই কলেজ। বাইরের ছাত্ররাও এই কলেজে পড়তে আসে। তেমনই দুইজন কলেজ ছাত্র অমল, অশীষ। তারা এ মফস্বলের নয় বা এখানে তাদের আপন কেউ নেই। তারা পড়া লেখার সুবাদে এ অঞ্চলে এসেছে। সবই ঠিক আছে কিন্তু তারা এখানে থাকবে কোথায়? এখানে তো তাদের কোনো আত্মীয় নেই। কি আর করা? কলেজের পাশেই একটা বাড়ি আছে বটে তবে সেখানে কোনো ছাত্র বেশী দিন থাকে না। তবে এই বাড়িটি ছাত্রাবাস নামেই পরিচিত। এ কলেজটাও যেন কেমন অদ্ভুত! একটা ছোট ছাত্রাবাস কেবল ১০ টি সীট আছে কিন্তু পড়া লেখার তাগিদে ১০টি সীটে ১৩ জন ছাত্র থাকে। অমল ও অশীষ কলেজ কতৃপক্ষকে জানিয়েছিল কিন্তু কলেজ ছাত্রাবাসে সিট দেওয়ার ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ আপতত অপারগ। অন্তত আর দুটি সিট খালি হওয়ার আগ পর্যন্ত। তাই তারা সিদ্ধান্ত নিলো ছাত্রাবাস নামের এই বাড়িটিতেই ভাড়া নিয়ে থাকবে। কোন ছাত্র এ বাড়িতে থাকেনা এটা তাদের ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু তারা ঠিক করে যতদিন পড়া লেখা করবে এ কলেজে ততদিন এ বাড়িতেই থাকবে। তারা এখানে নতুন হওয়ায় বাড়িটি সম্পর্কে খুব একটা খুজ নিতে পারল না। তাই সরাসরি বাড়িওয়ালার সাথে আলাপ করল। বাড়িওয়ালা তাদের কে প্রশ্ন করল-তোমরা কী দুজনেই থাকবে এখানে? তারা বলল হ্যাঁ। বাড়িওয়ালা মুছকি হেসে বলল পারবে তো? তারা বলল কেন সমস্যা আছে কোন? বাড়িওয়ালা বলল না তোমরা থাকতে পারলে আমার কোনো সমস্যা নেই। তারা দুজনেই বলে উঠলো আমরা পারব। কারন এ ছাড়া তাদের হাতে আর কোন রাস্তা নেই। বাড়িওয়ালার সাথে তারা ভাড়ার আলাপ মিটিয়ে নিলো। মিটানো বলতে তারা যত বলেছে সেটাই মেনে নিয়েছে বাড়িওয়ালা। তারাও বুঝতে পারলো না এত ভালো একটা বাড়ি! বাড়িওয়ালা কি বুঝে এত অল্প ভাড়ায় তাদেরকে দিয়ে দিলো। তারা এটাও বুঝতে পারছিলো না এ বাড়িতে কেন কেউ বেশী দিন থাকেনা? তারা তো পারলে সারা জীবন থেকে যাবে। তারা আর কিছু চিন্তা ভাবনা না করে জিনিষ পত্র নিয়ে এ বাড়িতে উঠে পড়ল। কিন্তু তবু তাদের মুশকিল একদম শেষ হলো না। এবার তারা আরেক সংকটের মুখে ধাবিত হলো। তারা তো আর এ অঞ্চলে তেমন কাউকে চিনে না। এবার তাদের কে রেধে খাওয়াবে? তারা তাদের এক নতুন সহপাঠির কাছ থেকে একটা ঠিকানা পেল। তারা সেই ঠিকানা মোতাবেক সেখানে যায় । কিন্তু লাভ হলো না। যার ঠিকানা দিয়েছিল তিনি একজন মহিলা।
গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
Music Credits:
Ghostpocalypse – 2 The Call Kevin MacLeod
Colorless Aura by Kevin MacLeod
Man Down” Kevin MacLeod
Follow us on facebook
