গল্পের শিরোনাম: বাঁচা-মরা
লেখক: সৈয়দ মোস্তফা সিরাজ
সৈয়দ মোস্তফা সিরাজের গল্প মানেই শুধু ওপর-ওপর ভয় দেখানো নয়, বরং মানুষের মনস্তত্ত্ব আর অলৌকিকতার এক অদ্ভুত মেলবন্ধন। তাঁরই অন্যতম এক মাস্টারপিস গল্প ‘বাঁচা-মরা’ এবার পর্দায় রূপ নিচ্ছে এক শ্বাসরুদ্ধকর অ্যানিমেশনের মাধ্যমে।
জীবন আর মৃত্যুর সীমানাটা ঠিক কোথায়? কখনো কখনো কি এই দুই সীমানা মিলেমিশে এক হয়ে যেতে পারে? এক থমথমে, রহস্যময় পটভূমিতে গড়ে ওঠা এই গল্পে জীবন ও মৃত্যুর মাঝখানের সেই ধূসর এলাকাটিকেই ফুটিয়ে তোলা হয়েছে। যাঁর বেঁচে থাকার কথা সে কি আসলেই বেঁচে আছে, নাকি যাঁর চলে যাওয়ার কথা সে এখনও রয়ে গেছে কোনো এক অতৃপ্ত টানে?
