প্রভু ভক্তি

গল্পের শিরোনাম: প্রভু ভক্তি
লেখক: তরিকুল ইসলাম রাইভি

তখন ক্লাস সিক্স বা সেভেন এ পড়ি। প্রতি দিন বিকালে চাঁদমারির মাঠে ক্রিকেট খেলতাম।একদিন ক্রিকেট খেলতে গিয়ে ছোটো একটা বাচ্চা ছেলের হাতে একটা কুকুর ছানা দেখতে পাই। অনেক সুন্দর ছিলো ছানা টা। দেখেই কুকুরের বাচ্চাটা পছন্দ হয়ে যায়। যেই পিচ্চি ওই বাচ্চাটাকে নিয়া আসছিলো ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করি বিক্রি করবি? ও রাজি হয়ে যায়। এরপর পাঁচ টাকায় কুকুর ছানা টি কিনে বাড়ি নিয়ে আসি। এরপর ওই কুকুর ছানাটি ঘিরেই আমার সারা দিন কাটে। দেখতে অসম্ভব সুন্দর ছিলো ছানাটি। ওর একটা নাম দিলাম জিমি। যখন ই ওকে জিমি বলে ডাক দিতাম কুই কুই করে আমার কাছে চলে আসতো।
সারাদিনের বেশিরভাগ সময় ওকে নিয়েই কাটতো আামার। ওকে খাওয়ানো…..গোসল করানো সব নিজের হাতে করতাম।
সময়ের সাথে সাথে জিমি বড়ো হতে লাগলো। কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব এতো টুকু কমে নি। আমি স্কুলে গেলে এগিয়ে দিতো আবার রাস্তায় দাড়িয়ে থাকতো কখন ফিরবো। একসময় জিমির বাচ্চা হলো ৪ টা ওর বংশধর হয়তো এখনো আছেে আমার এালাকায়। যাই হোক আসল কথায় আসি। জিমির দুই ট্রিপ বাচ্চা হওয়ার পর কেমন যেনো অস্বাভাবিক আচরন করে সবার সাথে।এলাকার যাকে তাকে কামরাতে শুরু করে…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *