আমি একজন চিত্রশিল্পী


গল্পঃ আমি একজন চিত্রশিল্পী
লেখিকাঃ তাহফিম যাহ্‌রা খান

লাইটটা অফ করলাম কিন্তু কিচ্ছুক্ষণ পর দেখি আবার জ্বলে গেল!! একি! আমার কেমন ভয় ভয় লাগতে শুরু করল…আস্তে আস্তে দরজার দিকে আগাচ্ছি…এখনো ওই আওয়াজটা করছে!! ছবি আঁকার সময় ব্রাশ দিয়ে ক্যানভাস ঘষা দিতে থাকলে যেই আওয়াজটা হয়!! আমি এখনো আগাচ্ছি। দরজার হাতলে হাত পড়তেই কেমন যেন লাগলো! দরজা খুললাম…একি! যেই দরজা খুললাম লাইটও অফ হয় গেল আবার ওই আওয়াজটাও!! কি হল এটা? সারারাত ঘুমাতে পারি নি…কেমন যেন লাগছিল আমার।মনে হচ্ছিল আমার আশেপাশেই কেউ আছে,সে আমাকে দেখছে কিন্তু আমি তাকে দেখতে পারছি না! কেই আছে, আবার কেউ নেই! যেন এক শূন্যতা কিন্তু না………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *