আত্মার কবলে

গল্পঃ আত্মার কবলে
লেখকঃ তুর্জয় শাকিল

টেবিলের উপরের মোমবাতির আলোটা হালকা কাঁপছে । অভি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে । আমগাছের ফাকে নীরবে ভেসে বেড়াচ্ছে চাঁদটা । চারদিক নীরব, নিস্তব্ধ । মাঝে মাঝে পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে । ইদানীং অভি একা থাকলেই মাথায় অদ্ভুত সব চিন্তা আসে । মৃত মানুষের আত্মা , অশরীরীদের চিন্তা ওর মাথায় ঘুরপাক খায় । অথচ ওকে গ্রামের সবচেয়ে ভীতু ছেলে হিসাবে চিনে সবাই । অভি ভাবে গভীর রাতে চারদিক যখন নীরব হয়ে যায় তখন অশরীরী জগতের বাসিন্দারা ঘুরে বেড়ায় । কিন্তু ওদের খালি চোখে দেখা যায় না কেন ? এসব ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে ।

পরদিন রাতে খুব গরম পড়ছিলো । অভি ঘর থেকে বের হয়ে বাতাসের আশায় পুবপাড়ার জঙ্গলের দিকে গেল ।
জঙ্গলের পাশেই হিন্দুদের শশ্মান । আজ বিকালেই কেউ একজন মারা গেছে । তার শবদেহ সন্ধ্যায় পুড়ানো হয়েছে ।
বাতাসে এখনও মাংস পোড়ার গন্ধ ভাসছে । ভ্যাপসা গন্ধটা অভির কাছে অসহ্য লাগলো । ও বাড়ি ফিরতে উদ্ধ্যত হল ।
হঠাৎ ও শুনলো শশ্মান থেকে কারো কান্নার শব্দ শোনা যাচ্ছে । ও ছুটে শশ্মানে গেল ।

কিন্তু শশ্মানের কোথাও এমনকি তার আশেপাশেও কিছুই দেখতে পেল না । একটু ভয় পেল অভি । দৌঁড়ে বাড়ি চলে আসলো।

পরদিন মাঝরাতে অভি ঘুমাচ্ছিলো । হঠাৎ ও কারো কান্নার শব্দ শুনতে পেল । ওর ঘুম ভেঙ্গে গেল । তখনও স্পষ্ট কান্নার শব্দ শোনা যাচ্ছে । একটু অবাক হল অভি । শব্দটা একদম অবিকল গতরাতে শশ্মানে শোনা কান্নার শব্দের মত।

কিছুক্ষণ পর শব্দটা আর শোনা গেল না ।

তুর্জয় শাকিলের বইগুলো সংগ্রহ করতে পারে এখান থেকে 👇

অভিশপ্ত মুনাকবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *